
কুলটি ,কাজল মিত্র :- ডঃ অজয় পোদ্দারের নেতৃত্বে বরাকর থেকে খাদ্য ও পোশাক পাঠানো হল বন্যার্তদের জন্য। বিধায়ক ডঃ অজয় কুমার পোদ্দার শুক্রবার বরাকর শহর থেকে উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছেন। ত্রাণে ছিল খাদ্য ও পোশাক, যা বন্যার্তদের জন্য আশীর্বাদস্বরূপ।
বিধায়ক বলেন, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত করেছে। কুলটির মানুষ এই উদ্যোগে অসাধারণ সহায়তা করেছে। তাদের এই সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সত্যজিৎ দাস, উপাসনা উপাধ্যায় ও অন্যান্য এলাকার নেতারা। তিনি আরও বলেন, এই ত্রাণসামগ্রী সেখানকার মানুষের জন্য অনেক সাহায্য করবে।



