জেলা/ব্লক

দেড় ঘণ্টা থমকে রাস্তা, অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা! জামুড়িয়ায় পড়ল ডিভিসির উচ্চচাপের তার।

জামুড়িয়া, সুব্রত বাউরী :- শুক্রবার সকাল সাড়ে সাতটার সময় হঠাৎই ডিভিসির উচ্চচাপের বিদ্যুতের তার পড়ে গেল জামুড়িয়া থেকে চাঁদা যাওয়ার প্রধান সড়কের শিবডাঙ্গা মাজিপাড়া মোড়ে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সৌভাগ্যবশত, সেই সময় রাস্তায় কেউ না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ। নিরাপত্তার স্বার্থে রাস্তার দুই দিক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে। দুই দিকেই গাড়ির লম্বা সারি, অনেককে শিবডাঙ্গা রুট ঘুরে যেতে হয়। স্থানীয় বাসিন্দা দিনবন্ধু রায় বলেন, যখন তারটি পড়ে, তখন কেউ রাস্তায় ছিল না। ভগবানের কৃপা যে বড় বিপদ থেকে বাঁচা গেছে।দেড় ঘণ্টা পর ডিভিসি বিদ্যুৎ বিভাগের দল এসে উচ্চচাপের তার সরিয়ে নেয়। তবেই যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিদর্শন না হওয়াতেই এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!