জেলা/ব্লকধর্ম-কর্ম

দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ , মাধায়পুর কোলিয়ারির দুর্গাপূজায় অভিনব থিম।

গোগলা, এবারের দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছে মাধাইপুর কোলিয়ারির সার্বজনীন দুর্গাপূজা কমিটি। ৪৮তম বর্ষে পা দেওয়া এই পূজা কমিটির এবারের থিম – দীঘার বিশাল জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত প্যান্ডেল।

কমিটি সূত্রে জানা গেছে, পুরো মণ্ডপটি তৈরি হচ্ছে কাঠ, থার্মোকল এবং কাপড় ব্যবহার করে। মণ্ডপের সামনের অংশে থাকবে বিশাল চূড়া, যা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আদলে নির্মিত। আর মণ্ডপের অভ্যন্তরে থাকবে ঐতিহ্যবাহী দুর্গা প্রতিমা, ঘিরে থাকবে পুরীর মন্দির স্থাপত্যের ছোঁয়া।

শিল্পীরা জানিয়েছেন, এমন থিমে কাজ করার সুযোগ তাদের সৃষ্টিশীলতা ফুটিয়ে তোলার এক অনন্য সুযোগ। ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

মাধায়পুর সার্বজনীন পূজা কমিটির সভাপতি কাঞ্চন ঘোষ জানান, এই বছর আমাদের পূজা ৪৮ বছরে পদার্পণ করল। আমরা দীঘার জগন্নাথ মন্দিরের আদলকে বেছে নিয়েছি কারণ মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘায় তৈরি হয়েছে পুরীর জগন্নাথ  মন্দির। এখন পশ্চিমবঙ্গের মানুষকে আর পুরী যেতে হবে না – দীঘাতেই মিলবে জগন্নাথ দর্শন। বহু মানুষ ইতিমধ্যেই সেখানে যাচ্ছেন।

তিনি আরো জানান ,  আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের একাধিক ক্লাবকে যে অনুদান দিয়েছেন সেই কারণে প্রত্যেক ক্লাবেরই পূজোয় কিছুটা আর্থিক স্বচ্ছতা দেখা দিয়েছে। তাই আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে তাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ মন্দির যেন আরো প্রচারের আলোয় আসে সেই কারণেই আমরা আমাদের এই বছরের পূজা মন্ডপ দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। আমরা চাই এই মন্দির আরও মানুষের মধ্যে পরিচিত হোক। তাই আমাদের এই পূজা মন্ডপ তারই প্রতিফলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!