জেলা/ব্লক

দু’দিন নিখোঁজ যুবতী , কাকুরকুন্দা জঙ্গলে ঝুলন্ত মৃত অবস্থায় উদ্ধার

চাঞ্চল্য ছড়ালো কল্ল্যা পঞ্চায়েতের কাকুরকুন্দা এলাকায় , পরিবারের শোকের ছায়া।

কাজল মিত্র, আসানসোল :- দুদিন ধরে নিখোঁজ থাকা অলকা কিসকু (২৩) নামের এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে কাকুরকুন্দা জঙ্গলে। শনিবার সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবতী জিতপুর উত্তারামপুর গ্রামের রামপুর গোসাইপাড়ার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কাকুরকুন্দা গ্রামের এক যুবক প্রাতঃকর্ম করতে গিয়ে মৃতদেহটি দেখতে পেয়ে গ্রামে খবর দেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে, আশেপাশের গ্রামের মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবতীর মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃত যুবতীর পরিবারের দাদা জানিয়েছেন, তিন দিন আগে অলকা বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়েছিলেন। এরপর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে কাকুরকুন্দা গ্রামের পাশের জঙ্গলে পলাশ গাছে ঝুলন্ত অবস্থায় যুবতীর মৃতদেহ পাওয়া যায়। পরিবার তা সনাক্ত করার পর শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ঘটনা সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!