জেলা/ব্লকরাজনীতি

পুজো শেষ হতেই ব্লক জুড়ে শুরু বিজয়া সম্মেলনী অনুষ্ঠান । সালানপুর ব্লক থেকে চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর প্রতিজ্ঞা ।

আসানসোল,কাজল মিত্র :- বাঙালীর বড় উৎসব দুর্গাপূজা শেষ হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। শুক্রবার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবলস শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনী অনুষ্ঠানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোলের মেয়র ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।

সম্মেলনী অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন ক্লাব, সংগঠন, পূজা মন্ডপ এবং প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয়। বিধান উপাধ্যায় বলেন, দলের হয়ে কাজ করতে গেলে দলের নীতিমতো চলতে হবে। শুধু নেতাদের পা চেটে সবজি পৌঁছে দেওয়ায় হবে না, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সমস্যার খোঁজ নিতে হবে।

তিনি আরও জানান, ব্লকের অনেক বুথে রেজাল্ট খারাপ হয়েছে। সেইসব বুথকে শুধরে আনতে হবে। বুথ ও অঞ্চল সভাপতি দের সক্রিয় করতে হবে। ভোট কুশলী হিসেবে সবাইকে প্রস্তুত থাকতে হবে। চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার প্রতিজ্ঞা অনুষ্ঠানে নেওয়া হয়েছে।

এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলার কর্মাধ্যক্ষ মোঃ আরমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, মনোজ তেওয়ারী, শশী পান্ডে সহ ব্লকের সব প্রধান ও উপপ্রধানরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!