জেলা/ব্লক

রূপনারায়ণপুরে পুলিশের বড়সড় সাফল্য আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার !

এলাকার মানুষের দীর্ঘদিনের আতঙ্ক শেষে স্বস্তি; আরও দুষ্কৃতির সন্ধান চলছে।

কাজল মিত্র, আসানসোল, :- রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বড়সড় সাফল্য দেখাল। গত কয়েকদিন ধরে চুরির উপদ্রবে আতঙ্কিত এলাকাবাসীর মুখে স্বস্তি এনে, আগ্নেয়াস্ত্রসহ চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির আইসি অরুণাভ ভট্টাচার্য ও তার টিম গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বারোটার নাগাদ মালবহাল ময়দানের কাছ থেকে ডাকাতদের আটক করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী পিস্তল, লোহার রড ও দড়ি। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন। নাজিব খান (২১),বিশাল হাড়ি (২২),রাহুল হাড়ি (২১),রাজু ঠাকুর (৪০)তাদের সকলেই রূপনারায়ণপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, এর আগে তাদেরকে বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। আইসি অরুণাভ ভট্টাচার্য বলেন, এরা ডাকাতির উদ্দেশ্যে একত্র হচ্ছিল। আমাদের নজরদারি ও সিসিটিভি মনিটরিং এর কারণে সময়মতো তাদের আটক করা সম্ভব হয়েছে। আমরা মনে করি, তাদের সঙ্গে আরও কেউ থাকতে পারে, তাই তল্লাশি অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃতদের শনিবার সকালে আসানসোল আদালতে তোলা হয়। এলাকাবাসী আশা করছেন, এই ঘটনার ফলে কিছুটা স্বস্তি ফিরবে। পুলিশ আরও সতর্কতা জারি রেখেছে; বিভিন্ন স্থানে কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার এবং নাইট গার্ড বাড়ানো হয়েছে।পুলিশের প্রতিরক্ষা ও পরবর্তী পদক্ষেপএলাকায় নজরদারি আরও কঠোর করা।সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিয়মিত পর্যবেক্ষণ।সন্দেহভাজন অন্যান্য দুষ্কৃতিদের ধরার তৎপরতা অব্যাহত।গ্রেফতারকৃতদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!