
লালগোলা, নিজস্ব সংবাদদাতা : হাসপাতালের চিকিৎসার গাফিলতির অভিযোগে গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল। মৃত গৃহবধুর নাম মেনকা হালদার। স্থানীয় সূত্রে জানা যায়, পেটে যন্ত্রণা সহ অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ওই গৃহবধুর পরিবারের সদস্যরা রোগীনিকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। অভিযোগ, তাকে হাসপাতালে ভর্তি করার পর কোন চিকিৎসা থেকে শুরু করে নার্স পরিষেবার জন্য এগিয়ে আসেনি। দীর্ঘক্ষণ ধরে বিনা চিকিৎসায় মেনোকা হাসপাতালে বেডে পড়ে কাতরাতে থাকে। এবারের লোকজন চিকিৎসককে বারংবার ডেকেও না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে। কিছু মুহূর্ত পরেই ওই গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনা চাউর হতেই কান্নায় ফেটে পড়ে পরিবারের সদস্যরা। সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে পৌঁছে সেখানে। দোষী চিকিৎসকের শাস্তি সহ চিকিৎসার অপব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ন্যায় বিচার চেয়ে সরব হয়েছে মৃতের পরিবার। এদিকে ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের পুলিশ চড়াও হয় বলে অভিযোগ। প্রসঙ্গত অতীতে বহুবার শিশু মৃত্যু থেকে শুরু করে চিকিৎসা গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুর ঘটনায় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল খবরের শিরোনামে এসেছে। আর প্রতিবার নীরব থেকে থেকেছে প্রশাসন ।



