লালগোলায় আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের তদন্তে নামল পুলিশ!

লালগোলা,প্রাইম বাংলা ২৪ নিউজ ডেস্ক :- আমবাগান থেকে এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে । ঘটনাটি ঘটেছে লালগোলার রাধাকৃষ্ণপুর এলাকায় । মৃত যুবকের নাম মাহন্ত হালদার। তিনি স্থানীয় বাসিন্দা বাকুরাম হালদারের পুত্র বলে জানা যায়। সোমবার ভোরে গ্রামের মানুষ রাধাকৃষ্ণপুরের আমবাগানে গাছের ডালে এক যুবকের দেহ ঝুলতে দেখেন। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছাই লালগোলা থানার পুলিশ । খবর পেয়ে মাহন্তর পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন । পুলিশের সহযোগিতায় তাকে কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য । পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ন’টা পর্যন্ত মাহন্ত বাড়িতেই ছিলেন। এরপর তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়ি ফেরেনি মোহান্ত । পরিবারের দাবি ,মাহান্তর আত্মহত্যার কোনো কারণ ছিল না। তাঁকে খুন করার পর অপরাধ ঢাকতেই আত্মহত্যার নাটক সাজাতে দেহটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবার সূত্রের অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ ।



