জেলা/ব্লক

লালগোলায় মর্মান্তিক দুর্ঘটনা: ছাদ থেকে পড়ে গুরুতর আহত বৃদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

নিজস্ব সংবাদদাতা, লালগোলা: লালগোলার রামনগর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কাজিম আলী (৬০) নামে এক বৃদ্ধ ।প্রতিদিনের রুটিন অনুযায়ী, বৃহস্পতিবার ইফতার শেষ করে বাড়ির ছাদে একটু বিশ্রাম নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে আচমকাই ভারসাম্য হারিয়ে দোতলা থেকে নিচে পড়ে যান তিনি। বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত বাড়ির বাইরে ছুটে এসে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।ঘটনার পরপরই তাঁকে স্থানীয় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে চিকিৎসকরা তাঁকে লালগোলা মহকুমা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি স্থিতিশীল।স্থানীয় বাসিন্দাদের মতে, বাড়ির ছাদে পর্যাপ্ত রেলিং বা নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণেই বারবার এই ধরণের দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের নিরাপত্তার খাতিরে বাড়ির ছাদে মজবুত রেলিং থাকা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!